Text Size

২০২৪০৫২৭ মায়াপুরে আগত জাগ্রত সমাজের ছাত্র-ছাত্রীদের প্রতি বার্তা

27 May 2024|Bengali|Public Address|New Delhi, India

জয়পতাকা স্বামী: যারা মায়াপুর ধামে এসেছ, আমি তোমাদের সকল ছাত্র-ছাত্রীদেরকে আশীর্বাদ করার জন্য শ্রীশ্রী পঞ্চতত্ত্ব—শ্রীচৈতন্য মহাপ্রভু, শ্রীনিত্যানন্দ প্রভু ও শ্রীঅদ্বৈত প্রভু, শ্রীগদাধর প্রভু এবং শ্রীবাস প্রভুর কাছে প্রার্থনা করছি। 

মায়াপুর ধামে আসা এবং এখানে এক বিশেষ অনুষ্ঠান করার মাধ্যমে তোমরা সকলেই পঞ্চতত্ত্বের কৃপা প্রাপ্ত হচ্ছ। তোমরা সকলেই মায়াপুর ধামে এসেছ শ্রীশ্রী রাধা মাধব এবং পঞ্চতত্ত্বের আশীর্বাদ লাভের জন্য।

‘ভক্তিরসামৃতসিন্ধু’ গ্রন্থে এটি বলা হয়েছে যে—তোমরা যা কিছুই করো, তা ভগবানের প্রীতিবিধানের উদ্দেশ্যে কর এবং সেইভাবে তাহলে ভগবানের কৃপা লাভ করতে পারবে। তোমরা মায়াপুর ধামে যে সেবা-ই কর, তার জন্য সহস্রগুণ অধিক ফল লাভ করবে।

এখন যেহেতু তোমরা মায়াপুর ধামে এসেছ, তাই তোমরা সবাই বিশেষ কৃপা লাভ করবে!

সুস্বাগতম! সবাইকে স্বাগতম!

হরে কৃষ্ণ!

তোমাদের নিত্য শুভাকাঙ্ক্ষী

জয়পতাকা স্বামী

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 28-06-25
Verifyed by
Reviewed by

Lecture Suggetions