Text Size

২০২৪০২২৬ প্রশ্ন-উত্তর পর্ব

26 Feb 2024|Bengali|Question and Answer Session|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ

জয়পতাকা স্বামী: আজকে, OrgDev বৈঠকে তারা বলছিলেন যে তাদের শিশুদের জন্য একজন সচিব প্রয়োজন। আমরা শিশুদের জন্য একটি বিভাগ চাই। হয়ত তুমি (গৌরাঙ্গী গন্ধার্বিকা) সচিব হতে পার, কে জানে!

প্রশ্ন: গৌরাঙ্গী গন্ধার্বিকা দেবী দাসী: আমাদের কি শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে পাঁচটি মুখ্য স্থায়ীভাবের যেকোনো একটি রসে নিত্য সম্বন্ধ আছে? নাকি আমাদের ভগবান শ্রীকৃষ্ণ এবং মহাপ্রভুর সাথে একই রসে সম্বন্ধ আছে?

জয়পতাকা স্বামী: দেখো, আমাদের এমন সম্পর্ক আছে শ্রীকৃষ্ণ এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সাথে,  তাঁর মাধুর্য সম্বন্ধ আছে। গৌরাঙ্গ মহাপ্রভুর সাথে আমাদের সম্বন্ধ হয়ত ভিন্ন প্রকারের, কারণ তিনি ভক্তভাব অঙ্গীকার করে আছেন। আমাদের শ্রীগৌরাঙ্গ মহাপ্রভুর সাথে সম্বন্ধ হয়ত এক ধরনের এবং কৃষ্ণের সাথে সম্বন্ধ হয়ত আরেক ধরনের, কারণ গৌরাঙ্গ মহাপ্রভুর ক্ষেত্রে আমরা তাঁকে সহায়তা করি বা আমরা হচ্ছি তাঁর মিত্র। তবে শ্রীকৃষ্ণের ক্ষেত্রে এটা ভিন্ন সম্বন্ধ হতে পারে — তাঁর সখা, তাঁর পিতা-মাতা বা তাঁর প্রণয়ী।

ভূদেবী কৃষ্ণপ্রিয়া দেবী দাসী আজকে তার সার্টিফিকেট লাভ করেছেন এবং গুরুমহারাজ আপনার আশীর্বাদ চাইছেন। তিনি সেবা করেন[শব্দ বিচ্ছেদ] পোশাক, রন্ধন, অনুষ্ঠানাদি, পোশাকের নকশা তৈরি, মন্দিরে অর্চন, সংস্কার, তুলসী, ব্রাহ্মণীয় পরামর্শদাতা এবং ধর্মনীতি বিষয়ক, ফুল এবং গহনার সেবা।

জয়পতাকা স্বামী: ভূদেবী কৃষ্ণপ্রিয়া, সে মায়াপুর অ্যাকাডেমী থেকে সার্টিফিকেট পেয়েছে, তোমাকে ধন্যবাদ! অভিনন্দন! হরে কৃষ্ণ!

কৃষ্ণে মতি রস্ত! 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 28-06-25
Verifyed by
Reviewed by

Lecture Suggetions