Text Size

২০২৩১১২৬ শ্রীল ভক্তি প্রমোদ পুরি গোস্বামী মহারাজের প্রতি শ্রদ্ধাঞ্জলি

26 Nov 2023|Duration: 00:35:39|Bengali|Homages to Vaiṣṇavas|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
   যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
   পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
   হরি ওঁ তৎ সৎ

জয়পতাকা স্বামী:- যেমন শ্রী শ্রীমৎ বোধ্যয়ন মহারাজ উল্লেখ করলেন, আমার শরীর খুব একটা ভালো নেই। যেহেতু আমি সেই সময় চৈতন্য গৌড়ীয় মঠে থাকছিলাম, তখন শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদপুরি গোস্বামী মহারাজও সেখানে থাকছিলেন। এমনকি যদিও আমি বেশি বাংলা জানি না, তবুও আমি ভাবলাম আমি কিছু দই ও অন্যান্য জিনিস তার জন্য কিনতে পারি। সেই সময় আমি শ্রীল ভক্তি প্রমোদপুরি মহারাজের থেকে নির্দেশনা গ্রহণ করতাম, সেই সময় আমার আধ্যাত্মিক গুরুদেব এসেছি ও তাঁকে অভ্যর্থনা জানিয়েছিলাম। শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদপুরি গোস্বামী মহারাজ তিনি যেতে পেরে অত্যন্ত আনন্দিত হয়েছিলেন, তিনি এখানে এসেছিলেন ও গোপীনাথ গৌড়ীয় মঠে থেকেছিলেন।

আমার আধ্যাত্মিক গুরুদেব আমাকে বলেছিলেন যে, “তোমার যাওয়া উচিত ও তাঁর থেকে শ্রীবিগ্রহ অর্চন শেখা উচিত।” তার এই বিষয়ে অনেক জ্ঞান আছে, তাই আমাদের পঞ্চরাত্রিকা বিধি বলে শ্রীবিগ্রহ অর্চন বিষয়ে একটি গ্রন্থ আছে, যাতে শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদপুরি গোস্বামী মহারাজের দেওয়া অনেক তথ্য আছে। প্রথমদিকে তিনি পুরীতে থাকছিলেন, আমি সেই বিষয়ে জানতাম না। আমি পুরীর রাস্তা ধরে হাঁটছিলাম এবং কোনোভাবে আমি তাঁকে দেখতে পাই। তিনি বললেন, “এখানে এসো!” আমি এমন পূজনীয় বৈষ্ণবকে দর্শন করে অত্যন্ত আনন্দিত ছিলাম। তারপর তিনি বললেন, “আমি তোমাকে আশীর্বাদ দেব।” তাই আমি যদি কৃষ্ণভাবনামৃতে, চৈতন্য মহাপ্রভুর এই আন্দোলনে চৈতন্য ভাবনামৃতে থাকি, সেটার কারণ হচ্ছে শ্রী শ্রীমৎ ভক্তি প্রমোদপুরী মহারাজের কৃপা-আশীর্বাদ।  

আমি যখন SGVA (সারস্বত গৌড়ীয় বৈষ্ণব সংঘ), ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সকল অনুসারীদের নিয়ে সংঘ শুরু করেছিলাম, তখন তিনি অনেকগুলি মিটিংয়ে এসেছিলেন, তিনি বলেছিলেন যে আগে ঘর তারপর পর। তাই আমাদের মধ্যে অবশ্যই ঐক্য থাকতে হবে, SGVA তে। আমার আধ্যাত্মিক গুরুদেব ভক্তিবেদান্ত স্বামী চারিটি ট্রাস্ট, BSCT প্রতিষ্ঠা করেছিলেন এবং দুজন গৌড়ীয় মঠের সদস্যরা ছিলেন। প্রথম হচ্ছেন ভক্তি অদ্বৈত মাধব মহারাজ এবং আরেকজন হচ্ছেন মধুসূদন মহারাজ। মধুসূদন মহারাজের অপ্রকটের পর ভক্তি প্রমোদপুরি গোস্বামী মহারাজ তাতে যুক্ত হন, আর এখন বোধ্যয়ন মহারাজ তাঁর জায়গায় আছেন।

উনি আমাকে অনেক উপদেশ দিয়েছিলেন। এই ট্রাস্টটির প্রয়োজন ছিল এবং এর অনেক উদ্দেশ্য ছিল, যেগুলির মধ্যে একটি হচ্ছে চৈতন্য মহাপ্রভুর পার্ষদবৃন্দের স্থান, শ্রী পাট গুলির সংস্কার এবং রক্ষণাবেক্ষণ করা। অনেকেই হয়ত আমার সাথে ভক্তি প্রমোদপুরী গোস্বামী মহারাজের যে গভীর সম্বন্ধ তা সম্পর্কে জানেন না। আমি দীর্ঘ সময় ধরে বলতে পারছি না, তবে আমি এই শুভ দিনে তাকে আমার শ্রদ্ধাঞ্জলি ও সন্মান নিবেদন করতে চাই। তিনি যখন অপ্রকট হয়েছিলেন, তখন আমি মায়াপুরে ছিলাম। আমার মনে পড়ে যে তাঁর বপু জগন্নাথপুরী থেকে এখানে আনা হয়েছিল এবং তারপর আমরা সবাই তাঁকে সমাধিতে রাখতে অংশগ্রহণ করি। হরে কৃষ্ণ!

@শ্রী গোপীনাথ গৌড়ীয় মঠ।

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 24/1/2024
Verifyed by
Reviewed by

Lecture Suggetions