Text Size

২০২৩১১০৮ প্রশ্ন-উত্তর পর্ব

8 Nov 2023|Duration: 00:08:09|Bengali|Question and Answer Session|শ্রীমায়াপুর্ ধাম, ভারত

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
 যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
 পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
 হরি ওঁ তৎ সৎ 

নিন্মোক্ত প্রশ্ন-উত্তর পর্বটি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ, ৮ নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শ্রীধাম মায়াপুর, ভারতে প্রদান করেছেন। 

প্রশ্ন:- আমি চৈতন্য মহাপ্রভুর সাথে স্বাভাবিক সংযোগ অনুভব করছি না, আমার প্রশ্ন হচ্ছে কিভাবে চৈতন্য মহাপ্রভুর সাথে আন্তরিক সংযোগ বিকশিত করা যাবে? ভগবান গৌরহরির লীলা শ্রবণের প্রতি কিভাবে আন্তরিক ইচ্ছা বিকশিত করা যাবে এবং তাঁর সম্পর্কে শ্রবণ করে ও অধ্যয়ন করে আনন্দ পাওয়া যাবে? মহারাজ আমি আপনার কৃপা ভিক্ষা চাই যাতে আমি চৈতন্য মহাপ্রভুর সাথে প্রেমময় ভক্তিমূলক সম্পর্ক স্থাপন করতে পারি। — আপনার সেবক, মথুরা মন্ডল দাস। 

জয়পতাকা স্বামী:- চৈতন্য মহাপ্রভুর লীলাসমূহ হচ্ছে সবথেকে গুহ্য। তাই ঠিক যেমন আমাদের ভক্তিশাস্ত্রী, ভক্তিবৈভব, ভক্তিবেদান্ত এইসবগুলি গীতা এবং ভাগবতের উপরে আছে, তারপর আছে বৈষ্ণব সার্বভৌম যা চৈতন্য মহাপ্রভুকে নিয়ে। আসলে চৈতন্য মহাপ্রভুর লীলাসমূহ সবথেকে গুহ্য, কিন্তু তবুও আমরা চৈতন্য মহাপ্রভুর প্রথমদিকের লীলা সমূহ প্রশংসা করতে পারি। তিনি কীর্তন প্রারম্ভ করেন এবং বিভিন্ন ভূমিকায় অংশ নেন এবং তারপর চৈতন্য-চরিতামৃতের শেষে তিনি ভাবাবেগ অনুভব করছিলেন। চৈতন্য মহাপ্রভুকে অনুধাবন করতে সময় লাগে, তা অত্যন্ত কঠিন এবং কোন ব্যক্তিকে প্রথমে কৃষ্ণ এবং রাধাকে বুঝতে হবে ও তারপর তারা চৈতন্য মহাপ্রভুকে বুঝতে পারবে। 

প্রশ্ন:- সাধক স্তরে অন্ততপক্ষে তত্ত্বগতভাবে আমরা বুঝতে পারি যে চৈতন্য মহাপ্রভুর যে উপহার দিচ্ছেন তা অত্যন্ত মূল্যবান মাধুর্য ভক্তি, কিন্তু যখন আমরা ভগবান কৃষ্ণ এবং গোপিদের মধ্যেকার সম্বন্ধ সম্পর্কের শ্রবণ করি, তখন আমরা সেটার সাদ আস্বাদন করতে পারি না, এর পরিবর্তে আমরা কাম ভাবনার দ্বারা বিরক্ত হই। এইরকম পরিস্থিতিতে আমরা যদি তবুও মাধুর্য ভক্তি লাভ করার ইচ্ছা রাখি, তাহলে আমাদের সেই ইচ্ছা কি বৈধ? এবং কিভাবে আমরা সেই স্তরে আসতে পারব যাতে আমরা এই সকল লীলাসমূহ আস্বাদন করতে পারব? 

জয়পতাকা স্বামী:- কেউ যদি আমরা রাধা কৃষ্ণ বা চৈতন্য মহাপ্রভুর গুহ্য লীলাসমূহ শ্রবণ করে বিচলিত হয়, তাহলে তার তা পড়া উচিত নয়। তুমি এখনও সেটার জন্য প্রস্তুত নও, কিন্তু ধীরে ধীরে তুমি প্রস্তুত হবে এবং তখন তুমি রাধা কৃষ্ণের লীলা সমূহের প্রশংসা করতে পারবে। আপাতত তুমি হরে কৃষ্ণ জপ কর এবং হরে কৃষ্ণ মন্ত্রের স্বাদ আস্বাদন কর এবং এইভাবে তুমি রাধাকৃষ্ণের লীলা আস্বাদন করতে পারবে। 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 25/11/23
Verifyed by
Reviewed by

Lecture Suggetions