Text Size

২০২৩১০০৪ ইসকন হোয়াইটফিল্ড মন্দিরে ভূমিপূজা অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য

4 Oct 2023|Duration: 00:21:33|Bengali|Public Address|Bangalore, India

নিন্মোক্ত প্রবচনটি শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী মহারাজ ৪ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ব্যাঙ্গালোর, ভারতে প্রদান করেছেন। এই প্রবচনটি ইসকন হোয়াইটফিল্ড ভূমিপূজা অনুষ্ঠানে প্রদান করা হয়েছিল।

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
   যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
   পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
   হরি ওঁ তৎ সৎ

জয়পতাকা স্বামী:- আপনাদের ভিডিও দেখেছি, এটি অত্যন্ত উৎসাহজনক যে কিভাবে ইসকন হোয়াইটফিল্ড প্রসারিত হচ্ছে। আমি এই মন্দিরের ভবিষ্যৎ পরিকল্পনাও দেখেছি, এটা অত্যন্ত দারুন নির্মাণ! আমি আনন্দিত যে আপনারা সবাই এতে নিযুক্ত, হোয়াইটফিল্ড মন্দির বিভিন্ন ভক্তগোষ্ঠীর দ্বারা পরিপূর্ণ। চৈতন্য মহাপ্রভু তিনি এই গোষ্ঠী আন্দোলন করেছিলেন, প্রত্যেককে বলতে বলছিলেন — হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে/ হরে রাম হরে রাম রাম রাম হরে হরে। আপনাদের কীর্তন হচ্ছে, ভক্তগোষ্ঠীর দ্বারা গ্রন্থবিতরণ হচ্ছে ও প্রচার বিস্তৃত হচ্ছে। প্রকৃতপক্ষে যদি ভক্তরা এই বিষয়টি অত্যন্ত ঐকান্তিকভাবে গ্রহণ করে, তাহলে এর কোন সীমা নেই যে এই কৃষ্ণভাবনামৃত কতদূর পর্যন্ত বিস্তৃত হতে পারে। চৈতন্য মহাপ্রভু তিনি এটি দেখতে আগ্রহী ছিলেন যে প্রত্যেকে যাতে ভগবৎ ধামে ফিরে যেতে পারে এবং তিনি বিশেষত ভারতীয়দের ক্ষেত্রে বলেছেন যে,

ভারত ভূমিতে হৈল মনুষ্য জন্ম যার
জন্ম সার্থক করি’ কর পর-উপকার
(চৈ চ আদি ৯.৪১)

আমি দেখতে পারছি যে হোয়াইটফিল্ড কেন্দ্র চৈতন্য মহাপ্রভুর ইচ্ছাকে বাস্তবায়িত করছে যে কিভাবে ভক্তরা — পুরুষ, মহিলা এবং শিশু, প্রত্যেকেই কিভাবে চৈতন্য মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হচ্ছে। তাই এই হোয়াইট ফিল্ড খুব তাড়াতাড়ি আরো অধিক থেকে অধিকতর ভাবে প্রসারিত হবে। সেই জন্য আপনাদের সকলকে আপনাদের ভক্তি লাভ করার ক্ষেত্রে অত্যন্ত সতর্ক হতে হবে। কলিযুগের দ্বারা ভক্তিবৃক্ষকে খন্ডিত করার চেষ্টা করা হয়, তাই আপনাদের দেখা উচিত যে আপনাদের ভক্তিবৃক্ষ যাতে সুরক্ষিত থাকে, যাতে ভক্তিযোগ কোন বাধা ছাড়াই বিকশিত হতে পারে। তবে প্রত্যেক ব্যক্তির তাদের ভক্তিবৃক্ষকে সুরক্ষিত রাখা প্রয়োজন, এই ভাবে আপনি আপনার ভক্তি অধিক থেকে অধিকতর বৃদ্ধি করতে পারবেন। এবং এই মন্দিরে বিভিন্ন জিনিস সহ সুপরিকল্পিত হয়েছে, যা শুরু হচ্ছে শ্রীবিগ্রহ সহ গোবিন্দ রেস্টুরেন্ট, শিক্ষামূলক কোর্স। এবং সকলকে ব্যস্ত রাখার জন্য আরো বিভিন্ন কার্যকলাপ আছে। ভক্তিযোগের মধ্যে কর্ম যোগ সংযুক্ত। ভক্তিযোগের রহস্য হচ্ছে সর্বদা কৃষ্ণের সেবায় ব্যক্ত থাকা এবং আমি দেখি যে ভক্তরা তাদের ভক্তিমূলক সেবায় অত্যন্ত সক্রিয়। হরিবোল!

হোয়াইটফিল্ড খুব তাড়াতাড়ি এমন একটা শব্দ হবে যা প্রত্যেকেই জানবে এবং বেঙ্গালুরুও হবে! নম্য বেঙ্গালুরু! নম্য হোয়াইটফিল্ড! আমরা অত্যন্ত অনুপ্রাণিত, তাই আর বেশি আমি কি বলতে পারি? এই কেন্দ্রের বিকাশের জন্য খুব সুন্দর পরিকল্পনা হয়েছে, আপনারা এগিয়ে যাচ্ছেন ও নিজেদেরকে নিশ্চিতরূপে অত্যন্ত মঙ্গলজনকভাবে এর মধ্যে নিযুক্ত করছেন। যখন আমি শ্রীল প্রভুপাদের সাথে ছিলাম, শ্রীল প্রভুপাদ আমাকে ভগবানের রাজ্য বিকশিত করার অনুরোধ করেছিলেন, এই একই অনুরোধ আমার হোয়াইটফিল্ডে আপনাদের প্রতি আছে। শ্রীল প্রভুপাদ এমন বলেননি যে তুমি এটা উপভোগ কর, কিন্তু স্বাভাবিকভাবেই আপনি যদি কৃষ্ণের সেবা করেন, তাহলে আপনি আনন্দ অনুভব করেন, তাই আপনাকে আনন্দিত হওয়ার চেষ্টা করতে হবে না। কখনো কখনো আমরা জাগতিক জিনিস নিয়ে আনন্দিত হই, কখনো কখনো আমরা তা হই না, কিন্তু আধ্যাত্মিক জিনিসের দ্বারা আমরা সব সময় আনন্দিত হই। আমি আশা করি আপনারা সকলেও কৃষ্ণভাবনামৃতে আনন্দিত হবেন! হরে কৃষ্ণ জপ করা, কৃষ্ণের সেবা করা এবং কৃষ্ণের বাণী প্রচার করা। আমি এই দেখে অত্যন্ত আনন্দিত যে কিভাবে এখানে আপনারা সকলে কৃষ্ণভাবনাময়। আপনাদের অসংখ্য ধন্যবাদ! কেউ একজন ওনাকে জিজ্ঞেস করেছিলেন যে, “সাধু ব্যক্তিরা কিছু অলৌকিক কান্ড করে দেখান, যেমন ভস্ম তৈরি করা, তাই আপনি কি কিছু দেখাতে পারবেন?” শ্রীল প্রভুপাদ বললেন, “আমি পাশ্চাত্যে ৩৫ টাকা নিয়ে গিয়েছিলাম এবং এখন আমার কাছে ৪০ কোটি টাকার মন্দির আছে, তাই এটা কি কোন অলৌকিক ঘটনা নয়?” সেই ব্যবসায়ী বললেন, “হ্যাঁ!” শ্রীল প্রভুপাদ অনুরোধ করেছেন, মানুষ যেভাবে চিন্তা করে তার পরিবর্তন করতে। তাই, তিনি সফল হয়েছিলেন। তিনি কেবল ১২ বছর প্রচার করেছিলেন, ১২ বছরে তিনি ১০৮টি মন্দির স্থাপন করেছিলেন, তবে হোয়াইটফিল্ড সহ এখনও মন্দিরগুলি বিস্তৃত হচ্ছে। হরিবোল! ধন্যবাদলু! আমি তেলেগুর সাথে গুলিয়ে ফেলেছি! আমি সকলকে ধন্যবাদ জানাতে চাই! ধন্যবাদ!

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 24/1/2024
Verifyed by
Reviewed by

Lecture Suggetions