Text Size

২০২৩০৯২৩ রাশিয়ান ভক্তদের জুমের মাধ্যমে অনলাইন দীক্ষা অনুষ্ঠানে প্রদত্ত বক্তব্য

23 Sep 2023|Bengali|Initiation Address|Bangalore, India

মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্
   যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
   পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
   হরি ওঁ তৎ সৎ

জয়পতাকা স্বামী:- কে আমাকে মালা দিচ্ছে? ধন্যবাদ! এই বিশেষ অনুষ্ঠানে সকল ভক্তদের স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। আমি বুঝতে পারছি যে সব ভক্তিবৃক্ষ দলের প্রতিনিধিরাই এখানে উপস্থিত আছেন। এই ভক্তি বৃক্ষ পন্থাটি হচ্ছে শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরকে অনুসরণ করা। ২ দিন আগে তাঁর আবির্ভাব তিথি ছিল। এটি বিশেষত শহরের নামহট্ট জন্য পরিকল্পিত, যাতে মানুষেরা তাদের ফ্ল্যাটে বৈঠক করতে পারে, এর ধারণাটি হচ্ছে যে আমাদের ভগবান শ্রীকৃষ্ণ ও তাঁর পার্ষদদের সম্পর্কে নিজেদের উপলব্ধি জাগ্রত করার জন্য ও চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু এবং তাঁদের পার্ষদদের বোঝার জন্য অন্য ভক্তদের সঙ্গ করা উচিত এবং নিজেদের উপলব্ধি বলা উচিত। চৈতন্য মহাপ্রভু আমাদের পবিত্র নাম জপের বিশেষ কৃপা প্রদান করেছেন এবং চৈতন্য মহাপ্রভুর পবিত্র নাম জপ করার মাধ্যমে আমরা কৃষ্ণের প্রতি আমাদের সুপ্ত প্রেম জাগরিত করতে পারব। এই রহস্যটি ভক্তিবৃক্ষ দলের মাধ্যমে খুব সুন্দরভাবে প্রসারিত হচ্ছে এবং এই দলের বিভিন্ন সেবা করলে, যেমন শ্রীমদ্ভাগবতে এটি বলা হয়েছে যে কৃষ্ণ সেটির অত্যন্ত প্রশংসা করেন।

আমি অত্যন্ত খুশি যে অনেক ভক্তিবৃক্ষ দল এখানে উপস্থিত আছে, ভক্তিবৃক্ষ পন্থাটি সমগ্র বিশ্বে প্রসারিত হয়েছে, তবে মনে হয় রাশিয়ান ভাষাভাষী ভক্তরা এই ভক্তিবৃক্ষ পন্থাতে অত্যন্ত নিপুণ। যেখানেই রাশিয়ান ভাষাভাষী ভক্তরা আছেন, সেখানেই ভক্তিবৃক্ষ দল মনে হয় বিকশিত হয়।  আমার মনে হয় এটা অনেকটা অঙ্গীরা গৌরাঙ্গ দাসের বিশেষ দক্ষতাপূর্ণ প্রচারের জন্য হয়েছে। ভক্তিবৃক্ষ প্রসারে এবং গোষ্ঠীর উন্নয়নে সাহায্যের জন্য আমি তার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আসলে চৈতন্য মহাপ্রভু, তিনি সমগ্র বিশ্বের প্রতি নগর ও গ্রামের মানুষদের উদ্ধার পেতে দেখতে চেয়েছিলেন। আমি সকল ভক্তদের ধন্যবাদ জানাতে চাই, যারা এটিকে সত্য করতে সাহায্য করছেন। চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রেম বিকশিত করা এক বিশেষ কৃপা এবং তা হয় হরেকৃষ্ণ কীর্তন অনুশীলনের মাধ্যমে, শ্রীমদ্ভাগবতম একত্রে অধ্যয়নের মাধ্যমে, তোমাদের উপলব্ধি ভাগ করে নেওয়ার মাধ্যমে ও কৃষ্ণ প্রসাদ গ্রহণের মাধ্যমে। তোমরা কি প্রসাদ পছন্দ কর? স্পাসিব! (রাশিয়ান ভাষায় ধন্যবাদ)

এখন আমরা ভারতের কর্নাটকে আছি। আমরা সবেমাত্র ইসকন কালচারাল সেন্টার, একটি নতুন মন্দির উদ্বোধন করেছি, এটি হচ্ছে ভারতের এক রাজ্য। এবং বেঙ্গালুরু শহরে এটি অবস্থিত। এখানে শ্রীবিগ্রহগণ হচ্ছেন গৌরসুন্দর এবং নিতাই নটোবর ও রাধা বিনোদ, জগন্নাথ বলদেব সুভদ্রা সুদর্শন চক্র। অবশ্য শ্রীল প্রভুপাদও আছেন। কালকে এই রাজ্যের রাজ্যপাল আসবেন। গতকাল আমরা শ্রীবিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান সম্পন্ন করেছি। আমি শুনছি যে আজকে অঙ্গিরা গৌরাঙ্গ দাসের আবির্ভাব তিথি। তাই আমি তাকে শুভ আবির্ভাব তিথির শুভেচ্ছা জানাই! এবং আমি তাকে ইমেলের মাধ্যমে এক বিশেষ উপহার পাঠাচ্ছি, যেমন আমি বলছিলাম যে তিনি আমাকে এই রাশিয়ান ভাষাভাষী অঞ্চলগুলিতে ভক্তগোষ্ঠী উন্নয়নে সাহায্য করে আসছেন এবং আমি আশা করি তার সুস্থতা ও আধ্যাত্মিক জীবনে অগ্রগতির প্রার্থনা করি। আমি শুনলাম যে এই বিশেষ তিথিতে কিছু ব্যক্তিরা দীক্ষা গ্রহণ করবে। যেহেতু আমি আর এত ভ্রমণ করতে পারি না, তাই আমি আশা করি অঙ্গীরা গৌরাঙ্গ দাস যেমনভাবে সম্ভব তোমাদের নির্দেশ প্রদান করবে। হরে কৃষ্ণ! 

- END OF TRANSCRIPTION -
Transcribed by ভক্তিপ্রিয়া রাই দেবী দাসী 30/1/2024
Verifyed by
Reviewed by

Lecture Suggetions