মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম্।
যৎকৃপা তমহং বন্দে শ্রী গুরুং দীন তারণম
পরমানন্দমাধবম্ শ্রী চৈতন্য ঈশ্বরম্
হরি ওঁ তৎ সৎ
জয়পতাকা স্বামী:- আমরা মায়াপুর ধামে আপনাদের স্বাগত জানাতে চাই। এই পবিত্র ধাম শ্রীমতি রাধারানী কর্তৃক নির্মিত তাই কৃষ্ণ তাঁকে ধন্যবাদ জানান এবং বলেন যে এই স্থান অতি পবিত্র, তিনি এই স্থানকে বৃন্দাবনের থেকে অভিন্নরূপে তৈরি করবেন। তাই, কৃষ্ণ কর্তৃক সকল পবিত্র স্থানসমূহ এখানে আনয়ন করা হয়। কেউ এখানে ভক্তিমূলক সেবা সম্পাদন করলে তার ১০০০ গুণ ফল লাভ করে। তবে বৃন্দাবনের ক্ষেত্রে, তারা যে কোন অপরাধের ও শতগুণ ফল পায়। তবে এটি মায়াপুরের ক্ষেত্রে এক নয়। এটিকে বলা হয় ঔদার্য ধাম, কৃপা ধাম! আপনারা জগন্নাথ পুরীতে ছিলেন, সেটি হল ঐশ্বর্য ধাম, ঐশ্বর্যময় ধাম। এটি হল ঔদার্য ধাম বা কৃপা ক্ষেত্র। বৃন্দাবন হল মাধুর্য ধাম, অত্যন্ত মধুর স্থান! আমরা সবেমাত্র শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপদচিহ্ন রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে স্থাপন করেছি। যদি আপনারা আপনাদের যাত্রাপথে এমন কোন স্থান দেখেন যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু গিয়েছিলেন, কিন্তু সেখানে তাঁর কোন শ্রীপদচিহ্ন নেই, তাহলে আমাদেরকে বলবেন এবং আমরা সেখানে তা রাখার ব্যবস্থা করব।
আমরা শুনছি যে রাশিয়ায় তারা পুরুষদের সৈন্যবাহিনীর জন্য যুদ্ধার্থে প্রস্তুত করছে ও খসড়া প্রণয়ন করছে। এতে আপনাদের লোকদেরকেও কি অন্তর্ভুক্ত করা হয়েছে? (তারা বললেন, কিছু ক্ষেত্রে হ্যাঁ) তাহলে ভারতবর্ষে কিছু সময় কাটান! আমরা শুনছিলাম যে শ্রীল প্রভুপাদ লন্ডনে, তিনি এক বক্তৃতা দিচ্ছিলেন। এবং তিনি বলছিলেন গৃহস্থদের তিনি পরমহংসরূপে দেখতে চান। তিনি বর্ণনা করছিলেন কিভাবে তারা লন্ডনে প্রচার করেছিল এবং তাঁর সন্ন্যাসী গুরুভ্রাতার থেকে তারা অধিক সফল হয়েছিল। তাই, আমরা কৃতজ্ঞ যে আপনারা সর্বত্র যাচ্ছেন এবং প্রচার করছেন। আপনারা হরে কৃষ্ণ জপকীর্তন করছেন, গ্রন্থ এবং প্রসাদ বিতরণ করছেন। আপনারা কতদিন এখানে থাকবেন? (এক মাস ভারতে, এক সপ্তাহ মায়াপুরে) আপনারা আর কতদিন আছেন এখানে? (মায়াপুরে, আর দুদিন) তো এখানে আগামীকাল, মন্দিরে ও সমাধি মন্দিরে, আমরা শ্রীল প্রভুপাদের তিরভাব তিথি উদ্যাপন করব। আমি আপনাদের সকলকে স্বাগত জানাতে চাই। মায়াপুরে আসার জন্য ধন্যবাদ। কোন প্রশ্ন আছে কি?
প্রশ্ন:- শ্রীল প্রভুপাদের এই জগৎ থেকে অপ্রকট হয়ে যাওয়ার পর, কোন জিনিসটি আপনাকে সামনে এগিয়ে যাওয়ার শক্তি এবং জোর প্রদান করেছে।
জয়পতাকা স্বামী:- শ্রীল প্রভুপাদ আমাদেরকে সবসময় বলতেন যে আমাদের কৃষ্ণকে দেখার চেষ্টা করা উচিত নয় তবে এমনভাবে কার্য করা উচিত যাতে কৃষ্ণ আমাদেরকে দেখতে চান। শ্রীল প্রভুপাদের ব্যক্তিগত সঙ্গ হারানো ছিল তীব্র বেদনাদায়ক। কিন্তু তিনি আমাকে ওঁনার জন্য অনেক বিভিন্ন সেবা সম্পাদন করতে দিয়েছেন। তাই, তা আমাকে প্রভুপাদের সেবায় ব্যস্ত রেখেছে।
আপনারা কতজন চৈতন্য চন্দ্রচরণ দাসের শীষ্য? (প্রায় সবাই) আপনাদের কত জনের কাছে জয়পতাকা স্বামী অ্যাপ রয়েছে? (কয়েকজনের কাছে) আপনারা তা ডাউনলোড করতে পারেন। এটার মধ্যে বিভিন্ন ভাষা আছে, আপনি রাশিয়ান ভাষাটি নির্ধারণ করতে পারেন। তো, সেই অ্যাপটির মধ্যে বিভিন্ন জিনিস রয়েছে যেমন আরতি নিবেদন, আমি কি করছি তা দেখা, শ্রীল প্রভুপাদের প্রবচন শোনা। এছাড়াও আপনি বলতে পারেন, চৈতন্য চন্দ্র চরণ দাস সম্পর্কে কিছু সম্প্রচার করা। আপনারা কি নবদ্বীপ ধামের কোন পবিত্র স্থান পরিদর্শন করেছেন? (হ্যাঁ, শ্রীবাস অঙ্গন) শ্রীবাস অঙ্গন। (যোগপিঠ, শ্রীল ভক্তিবিনোদ ঠাকুরের গৃহ, জগন্নাথ মন্দির, ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি, বিষ্ণুপ্রিয়া মন্দির এবং এছাড়াও বৈদিক তারামণ্ডলী মন্দির (TOVP) নির্মাণ স্থান)। আপনারা TOVP-র দিকটি দেখেছেন? এখানে কি কেউ আছেন যিনি ITতে কর্মরত, আমরা পশ্চিমদিকে একটি ঝুলন্ত মিউজিয়াম তৈরি করব, আমরা তা প্রদর্শনের ক্ষেত্রে আপনার সাহায্য কাজে লাগাতে পারি।
প্রশ্ন: কীভাবে রাশিয়া ও ইউক্রেনের ভক্তরা ঐক্যবদ্ধ থাকবে এবং দুই দেশের মধ্যে এই রাজনৈতিক লড়াইয়ে পড়বে না?
জয়পতাকা স্বামী: আমি যখন কানাডায় ছিলাম, তখন আমি আমার পূর্বাশ্রমে পিতামাতাকে বলেছিলাম যে আমি কৃষ্ণভাবনায় যোগ দিয়েছি। আর আমার বাবা বলেছিলেন, আমার অবিলম্বে ফিরে আসা উচিত এবং আমেরিকান সেনাবাহিনীতে থাকা উচিত ও ভিয়েতনামে যুদ্ধ করা উচিত। তাই আমি শ্রীল প্রভুপাদকে জিজ্ঞেস করলাম আমার কি করা উচিত? তিনি আমাকে বললেন, তুমি কৃষ্ণের সেনাবাহিনীতে সেবা কর। তাই আমি তখন থেকেই কৃষ্ণের সেনাবাহিনীতে ছিলাম। আমি রাশিয়া সফর করে খুব খুশি। আমি সাইবেরিয়া গিয়েছিলাম, এবং আমার মনে হয় আমি ওমস্কতে গিয়েছিলাম। আমি ভ্লাদিভোস্টক, ইউরাল, তারপর ইয়েকাটেরিনবার্গ এবং বিভিন্ন জায়গায় গিয়েছিলাম। তবে আমি এখন বেশিরভাগ সময় ভারতেই থাকি, ও অল্প ভ্রমণ করি। আমি মনে করি ভক্তরা, তারা দেশের স্বত্বের ঊর্ধ্বে। তাই, আমরা রাশিয়া এবং ইউক্রেন উভয় ভক্তদের সাহায্য করার চেষ্টা করি। তারা সকলেই কৃষ্ণের পরিবারের অংশ। এই যুদ্ধ অতন্ত বাহ্য বিষয়। আমরা আশা করি একে অপরকে হত্যা করার চেষ্টা না করে মানুষেরা কৃষ্ণভাবনামৃত গ্রহণ করবে! হরিবোল!
আমি ভগবানকে প্রদীপ নিবেদন করতে নিচে যাব এবং তারপর চৈতন্য-লীলা ক্লাস দেব। আপনাদের অনেক ধন্যবাদ! স্পাশিবো! হরে কৃষ্ণ!
Lecture Suggetions
-
প্রশ্নোত্তর পর্ব – ১৯শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২২০৪০১ প্রশ্নোত্তর পর্ব
-
প্রশ্নোত্তর পর্ব- ২৭শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২৭শে ফেব্রুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২০শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২১শে ফ্রব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৪ঠা মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭১৯ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল।
-
20220306 Addressing Śrī Navadvīpa-maṇḍala-parikramā Participants
-
২০২১০৭২৬ নবাব হুসেন শাহ্ বাদশা তাজা সংবাদ পেলেন – রামকেলি গ্রামে একজন সন্ন্যাসী আগমন করেছেন
-
প্রশ্নোত্তর পর্ব – ৩০শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ২২শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২১ ভক্তদের মহিমা কীর্তন এবং দিব্য পবিত্র নাম কীর্তনে ভক্তগণের অপরাধ অপসারণ
-
20210320 Navadvīpa Maṇḍala Parikramā Day 4 Koladvīpa Address
-
২০২১০৭১১ গোলোকে গমন করো – ভাদ্র পূর্ণিমা অভিযান সম্বোধন জ্ঞাপন
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে মার্চ, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব - ৩রা মার্চ ২০২২
-
20210318 Navadvīpa Maṇḍala Parikramā Day 2 Haṁsa-vāhana Address
-
প্রশ্নোত্তর পর্ব – ২৮শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৮ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২০ ফলশ্রুতি – কুলিয়ায় শ্রীচৈতন্যদেবের লীলা প্রসঙ্গ শ্রবণের ফল- ২য় ভাগ
-
প্রশ্নোত্তর পর্ব্ব – ২৬শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব – ১৭ই ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221031 Address to Navadvīpa-maṇḍala Kārtika Parikramā Devotees
-
প্রশ্নোত্তর পর্ব – ২৪শে ফেব্রুয়ারি, ২০২২ খ্রিষ্টাব্দ
-
প্রশ্নোত্তর পর্ব, ২রা মার্চ – ২০২২ খ্রিষ্টাব্দ
-
২০২১০৭২৩ দেবানন্দ পণ্ডিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে শ্রীমদ্ভাগবত ব্যাখ্যা করার সঠিক উপায় সম্পর্কে নির্দেশ দানের অনুরোধ করলেন
-
২০২১০৭২২ দেবানন্দ পণ্ডিতের শ্রদ্ধাহীনতা বক্রেশ্বর পণ্ডিতের কৃপার দ্বারা ধ্বংস হয়
-
প্রশ্নোত্তর পর্ব – ৫ই মার্চ ২০২২ খ্রিষ্টাব্দ
-
20221103 Addressing Kārtika Navadvīpa Mandala Parikramā Devotees